News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে : কিরেন রিজিজু
Image

পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে : কিরেন রিজিজু

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): “মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন“— মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজু। সোমবার রিজিজু টুইটারে লিখেছেন, “মমতা দিদি পশ্চিমবঙ্গ সম্পর্কে সত্য বলছেন, কারণ টিএমসি-র বিচার বিভাগের প্রতি সম্মান এবং বিচারকদের প্রতি শ্রদ্ধা নেই। তারা ‘আইনের শাসন’ কেড়ে নিয়ে ‘টিএমসি আইনের শাসন’ প্রতিষ্ঠা করেছে। আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে।”

প্রসঙ্গত, রবিবার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাথার রাখবেন আইন সবসময় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষ যখন কোনও রাস্তা দেখতে পান না, তখন তাঁরা আদালতে যান, কারণ তাঁরা ভাবেন বিচার পাবেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। কারণ এটা আমাদের মন্দির, মসজিদ, গির্জা। আমি বলছি না মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন, তবে বর্তমান সময়ে পরিস্থিতি খারপ থেকে খারাপতর হচ্ছে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top