News Flash

  • Home
  • বিদেশ
  • ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন লুলা ডা-সিলভা, শুভেচ্ছা মোদীর
Image

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন লুলা ডা-সিলভা, শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন জাইর বলসোনারো। বিপুল জনসমর্থন নিয়ে ফের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ব্রাজিল ওয়ার্কার্স পার্টির নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। বলসোনারোই সেই দেশের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দু’বার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। জানা গিয়েছে, প্রায় ৫০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রাক্তন বামপন্থী প্রেসিডেন্ট লুলা। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৯.১০ শতাংশ ভোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য লুইজ ইনাসিও লুলা ডা-সিলভাকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও প্রশস্ত করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top