News Flash

  • Home
  • দিনের খবর
  • নভেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা কাশ্মীরে, ঠান্ডায় কাঁপতে শুরু করেছে উপত্যকা
Image

নভেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা কাশ্মীরে, ঠান্ডায় কাঁপতে শুরু করেছে উপত্যকা

শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): নভেম্বর মাসের শুরুতেই কাশ্মীর উপত্যকায় তুষারপাতের পূর্বাভাস জারি করল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জোজিলা, মুঘল রোড, সাদনা টপ এই সমস্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।নভেম্বরের প্রথম সপ্তাহে (১-৬ নভেম্বর) কাশ্মীরে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আংশিক মেঘলা থাকবে আকাশ। এই সময়ে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমবে, শীতের দাপট বাড়বে কাশ্মীর উপত্যকায়।

চাষিদের জন্যও রয়েছে সতর্কতা, এই সময়ের মধ্যে জমির ফসল কেটে নিতে বলা হয়েছে। গাছে আপেল অথবা অন্যান্য কোনও থাকলে তাও কেটে নিতে বলা হয়েছে। নাহলে ঢেকে রাখতে বলা হয়েছে। কাশ্মীর উপত্যকায় ইতিমধ্যেই দাপট দেখানো শুরু করে দিয়েছে ঠাণ্ডা। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের বিভিন্ন প্রান্ত এখনই হিমাঙ্কের নীচে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top