News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩-দিনের সফরে ফের গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১ নভেম্বর অবধি রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

৩-দিনের সফরে ফের গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১ নভেম্বর অবধি রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ভোটমুখী গুজরাটে ফের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ৩-দিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সময়ে গুজরাটে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দিল্লি থেকে রবিবার দুপুরে প্রথমে ভদোদরা পৌঁছবেন প্রধানমন্ত্রী। পরবর্তী দিন স্ট্যাচু অফ ইউনিটিতে যাবেন তিনি, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। গুজরাট বিজেপির পক্ষ থেকে আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানেও অংশ নেবেন নরেন্দ্র মোদী।

৩০ অক্টোবর রাতে সার্কিট হাউস একতা নগরে থাকবেন প্রধানমন্ত্রী। ৩১, অক্টোবর সোমবার সকালে তিনি যাবেন স্ট্যাচু অফ ইউনিটিতে। একতা দিবসের প্যারেডে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন আহমেদাবাদে, ওই দিন গান্ধীনগরে রাত কাটাবেন তিনি। মায়ের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। ১ নভেম্বর গুজরাট বিজেপির পক্ষ থেকে আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানে অংশ নেবেন মোদী।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top