News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড, চাপ আরও বাড়ল অজিদের
Image

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড, চাপ আরও বাড়ল অজিদের

সিডনি, ২৯ অক্টোবর (হি.স.) : শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার সিডনিতে গ্লেন ফিলিপসের দুরন্ত সেঞ্চুরি, ট্রেন্ট বোল্টের ১৩ রানে ৪ উইকেটের অবিশ্বাস্য স্পেলে ৬৫ রানে জিতল কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড।

সেখান থেকে কিউই উইকেটকিপার-ব্যাটার গ্লেন ফিলিপস ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৭। জবাবে ব্যাট করতে নেমে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মাত্র ১০২ রানে অল আউট হয়ে যায়। কিউই পেসারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটাররা একেবারে অসহায় আত্মসমপর্ণ করেন। মাত্র ৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ছিল লঙ্কান ব্যাটাররা। তারপর ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় লঙ্কা। শেষ পর্যন্ত অধিনায়ক দাসুন শনকা (৩৫), ভানুকা রাজাপাক্ষে (৩৪)-র জন্য ১০০ রানের গণ্ডি টপকায় শ্রীলঙ্কা।
৩ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ড সুপার-১২ গ্রুপ ১-এ এখন গ্রুপ শীর্ষে। কিউইদের বাকি থাকল আর মাত্র দুটো ম্যাচ-১ নভেম্বর, ইংল্যান্ডের বিরুদ্ধে আর ৪ নভেম্বর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর দু পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top