News Flash

  • Home
  • খেলা
  • ইমরানের গোলে লীগ ফুটবলে জয় দিয়ে শুরু মৌচাক ক্লাবের
Image

ইমরানের গোলে লীগ ফুটবলে জয় দিয়ে শুরু মৌচাক ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। জয় দিয়ে আসর শুরু করলো মৌচাক ক্লাব। নূণ্যতম গোলে পরাজিত করলো কল্যাণ সমিতিকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে শনিবার বিকেলে হয় ম্যাচটি। তাতে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ইমরান হুসেন। জয় পেলেও মৌচাকের ফুটবলাররা তেমন আহামরি খেলতে পারেননি এদিন। হয়তোবা আসরের প্রথম ম্যাচ বলে। দুদলেরই মাঝমাঠ অনেকটাই দুর্বল যা লক্ষ্য করা গেলো এদিন। প্রথমার্ধে কল্যাণ সমিতির ফুটবলাররা সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে দমের অভাব দেখা দেয়। ওই সুযোগটা কাজে সুজিত কুমার ঘোষের ছেলেরা জয় তুলে নেয়। ম্যাচের ৫৪ মিনিটে মৌচাকের পক্ষে জয়সূচক গোলটি করেন ইমরান হুসেন। তবে সমতা ফেরাতে পারতো কল্যাণ সমিতি। যদি না সহজ সুযোগ নষ্ট করতেন দলীয় আক্রমণভাগের ফুটবলার। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top