News Flash

  • Home
  • দেশ
  • ছটপুজোর প্রস্তুতির মধ্যেই ঔরঙ্গাবাদে একটি বাড়িতে আগুন, আহত কমপক্ষে ২৫ জন
Image

ছটপুজোর প্রস্তুতির মধ্যেই ঔরঙ্গাবাদে একটি বাড়িতে আগুন, আহত কমপক্ষে ২৫ জন

ঔরঙ্গাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): ছটপুজোর প্রস্তুতির মধ্যেই বিহারের ঔরঙ্গাবাদ জেলায় আগুন লাগল একটি বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ রূপ নেয়। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তবে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, অনিল গোস্বামীর পরিবারের সদস্যরা শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ বাড়িতে ছটপুজোর জন্য রান্না করছিলেন। বাড়িতে তিনি দোকানও চালান।

ভোররাতে আচমকাই বাড়িতে আগুন লাগে, খবর দেওয়া হয় দমকলে। এদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন আরও ছড়িয়ে পড়ে। অনিল গোস্বামী জানিয়েছেন, আমরা ছট পুজোর প্রস্তুতি করছিলাম, আমার স্ত্রী খাবার তৈরি করছিল। সেখানে একটি সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আমার দোকানে হঠাৎ আগুন লেগে যায়। আমার পরিবারের সদস্যরা আহত হয়েছে। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top