News Flash

Image

ময়নাগুড়িতে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি

ময়নাগুড়িতে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি
জলপাইগুড়ি, ২৯ অক্টোবর (হি. স.) : মেয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন ময়নাগুড়ির কুমার পাড়া এলাকার বাসিন্দা জগদীশ রায়। তিনি ময়নাগুড়ি ব্লকের কুমোরপাড়া বুথের বিজেপির বুথ সভাপতি বলে জানা যাচ্ছে। শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় জগদীশ রায়ের নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন তাঁর ভাই মঙ্গলু রায়।

জানা গিয়েছে লাটাগুড়িতে থাকেন জগদীশ রায়ের মেয়ে। লাটাগুড়িতেই তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে সাইকেলে চেপে বেরিয়ে যান। এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি লাটাগুড়ি না পৌঁছালে বাড়ির সদস্যদের দুশ্চিন্তা বাড়তে থাকে। তারপর থেকে টানা দুদিন নানা জায়গায় জগদীশবাবুর খোঁজ করেন তাঁরা। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত খোঁজ না পেয়ে শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়রি দায়ের করেন তাঁর ভাই । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনার পিছনে তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃনমূল।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top