News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লীগ ফুটবল শুরু, স্পোর্টস স্কুলে পুলিশ আটক
Image

বি-ডিভিশন লীগ ফুটবল শুরু, স্পোর্টস স্কুলে পুলিশ আটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর  : অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই শেষ হলো অমিমাংশিতভাবে। উদ্বোধনী ম্যাচে ভাগ হলো পয়েন্ট। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে ত্রিপুরা পুলিস এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যাচটি শেষ হয় ১-‌১ গোলে। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর ত্রিপুরা স্পোর্টস স্কুলকে এক পয়েন্ট এনে দিতে মূখ্য ভূমিকা নেয় জন জমাতিয়া। দুদলই এদিন উপভোগ্য ম্যাচ উপহার দেয়। উইং তেমন ব্যবহার না করে মাঝমাঠ দিয়েই বারবার আক্রমণ সানাতে দেখা গেছে দুদলকেই। ফলে আক্রমনে তেমন দানা বঁাধতে লক্ষ্য করা যায়নি। তবে প্রাপ্ত সুযোগ গুলো যদি দুদলের ফুটবলাররা কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ম্যাচে ত্রিপুরার স্পোর্টস স্কুলের বিশাল দেববর্মা দিনের সবথেকে সহজ সুযোগ নষ্ট করে। বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও জালে ঠেলতে ব্যর্থ হয়েছে বিশাল। প্রথমার্ধের ২০ মিনিটে ত্রিপুরা পুলিসকে এগিয়ে দেন জুয়েল দেববর্মা (‌১-‌০)। গোল হজম করার পর সমতা ফেরানোর লক্ষ্যে ক্রমাগত আক্রমণ করতে থাকেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিটে আগে জন জমাতিয়া দুর্দান্ত গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-‌১ গোলে ম্যাচ অমিমাংশিতভাবে শেষ হয়। রেফারি বিশ্বজিৎ দাস হলুদ কার্ড দেখান ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঞ্জীব শীলকে।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top