News Flash

  • Home
  • দিনের খবর
  • নরেন্দ্রপুরে বোমা হামলার ঘটনায় ৭ গ্রেফতার, আজও থমথমে এলাকা
Image

নরেন্দ্রপুরে বোমা হামলার ঘটনায় ৭ গ্রেফতার, আজও থমথমে এলাকা

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): নরেন্দ্রপুরের দাসপুরে শিশুদের উপর বোমা নিক্ষেপের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয় । দুষ্কৃতীরা নাবালিকাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপের পর আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। তারা আহত কিশোরদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর বোমা হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এ দিন ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়, গ্রেফতারকৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুক্রবারের বিস্ফোরণে আহত ৫ নাবালককে প্রথমে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে এমআরকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

গতকালের বোমা হামলার ঘটনার পর আজ এলাকা থমকে গেছে এলাকাবাসীর দাবি, সহিংসতা বন্ধ হোক। অবিলম্বে এলাকায় দুষ্কৃতী বন্ধ করতে হবে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানায়, ধানক্ষেতের পাশের টিনের ঘরে বোমাটি কেন রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top