News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের অন্তিম ব্যক্তিদেরও আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

সমাজের অন্তিম ব্যক্তিদেরও আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী

ধর্মনগর, ২৮ অক্টোবর : সমাজের অন্তিম ব্যক্তিদেরও আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকারের লক্ষ্য সমাজের সকলের উন্নয়ন। আজ উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের ইচাইলালছড়া গ্রামপঞ্চায়েতে জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারের শিলান্যাস করে এ কথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গ্রামগুলিকে আত্মনির্ভর করা। এজন্য উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে হবে।

তিনি বলেন, গ্রামস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেদিক বিবেচনা করেই উত্তর ত্রিপুরায় এই জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দ্বিতল বিশিষ্ট এই জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারটি নির্মাণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লক্ষ টাকা৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, একটা দীর্ঘ সময় এই রাজ্যের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার মানুষের উন্নয়নে মিশনমুডে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্ব সহায়ক দলের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ, প্রতি ঘরে পানীয়জল পৌঁছে দেওয়া, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় ইত্যাদি বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে রূপায়ণ করছে বর্তমান সরকার। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষকে বিভিন্ন পরিষেবা ও সুবিধা পাবার জন্য সরকারের কাছে আসতে হবেনা, সরকারই মানুষের কাছে বিভিন্ন পরিষেবা ও সুবিধা পৌঁছে দিচ্ছে প্রতি ঘরে সুশাসন অভিযানের মধ্য দিয়ে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top