News Flash

  • Home
  • দেশ
  • ভার্চুয়াল শুনানি নয়, সিবিআইয়ের মামলায় সোমবার পার্থকে আদালতে হাজির করানোর নির্দেশ
Image

ভার্চুয়াল শুনানি নয়, সিবিআইয়ের মামলায় সোমবার পার্থকে আদালতে হাজির করানোর নির্দেশ

কলকাতা, ২৮ অক্টোবর (হি. স)। এ বার সশরীরেই আদালতে হাজির করাতে হবে প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে আদালতে হাজির করাতে হবে বলে জানিয়ে দিল কোর্ট।

যদিও সোমবার তাঁর বিরুদ্ধে এসএসসি সংক্রান্ত ইডি মামলাটিরও শুনানি রয়েছে ব্যাঙ্ক শাল কোর্টে। সেখানে ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত থাকার কথা পার্থের।

শুক্রবার পার্থবাবুর বিরুদ্ধে সিবিআই মামলাটির শুনানি ছিল আলিপুরের সিবিআই আদালতে। সেখানে তাঁর হাজিরা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেওয়ার পরই তাঁকে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। সূত্রের খবর, এই আদালতে তাঁকে সশরীরে হাজির করানোর নির্দেশ ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানোর আবেদন জানানো হয়। সেই আবেদনের চিঠি এসে পৌঁছয় শুক্রবার। জটিলতার সূত্রপাত তা থেকেই।

সূত্রের খবর, সিবিআইয়ের এই আদালতে ভার্চুয়াল শুনানির লিঙ্ক কাজ করছিল না। ফলে তাঁকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো যায়নি। আবার তাঁকে আদালতে আনাও হয়নি। এই পরিস্থিতিতে আইনজীবীরা আদালতে আবেদন করেন, ভার্চুয়াল বা সশরীরে হাজিরা ছাড়া কোনও ব্যক্তিকে আটক করে রাখা যায় না।

পার্থবাবু আদালতে উপস্থিত না থাকলে তাঁকে আটকে রাখা যাবে না জেনে তাঁর আইনজীবীরাও আদালতকে বলতে শুরু করেন, তাঁর শুনানি শুক্রবারই হোক। তাঁরা পার্থবাবুর জামিনের জন্য আবেদনও করেন।

কিন্তু শেষ পর্যন্ত সে যুক্তি খাটেনি। সব দিক বিচার বিবেচনা করে আদালত জানিয়ে দেয়, একই মামলায় দু’দিন শুনানি করা সম্ভব নয়। সোমবার অর্থাৎ ৩১ অক্টোবর পার্থবাবু-সহ এসএসসি-র সিবিআই মামলায় অভিযুক্ত সকলকে সশরীরে হাজির করাতে হবে আদালতে।

উল্লেখ্য, এসএসসি মামলায় গ্রেফতারির পর প্রথম দিকে পার্থবাবুকে সশরীরে আদালতে তোলা হলেও সাম্প্রতিক অতীতে তাঁর অধিকাংশ শুনানিই হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। প্রথম দিকে তিনি নিজেও জেল থেকে বেরিয়ে সশরীরে আদালতে হাজিরা দিতে চেয়েছিলেন। পরে যদিও তাঁর আইনজীবীদের সেই আবেদন করতে দেখা যায়নি। কিন্তু শুক্রবার পার্থবাবুর ভার্চুয়াল শুনানি নিয়ে আচমকাই জটিলতা দেখা যায়। ফলে মামলাটি পিছিয়ে যায় এবং আদালত প্রাক্তন মন্ত্রীকে সশরীরে উপস্থিত করানোর নির্দেশ দেন বিচারক।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top