News Flash

  • Home
  • দেশ
  • দেশের প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন মোদীজি : রাজনাথ সিং
Image

দেশের প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন মোদীজি : রাজনাথ সিং

লেহ, ২৮ অক্টোবর (হি.স.): জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লাদাখের লেহ-তে দেশের শেষ গ্রাম শ্যক থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের ৭৫টি বিভিন্ন প্রকল্প দেশকে উৎসর্গ করে একথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৪৫টি সেতু, ২৭টি রাস্তা এবং দু”টি হেলিপ্যাড প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রী লাদাখে একটি কার্বন-নিরপেক্ষ আবাসিক কমপ্লেক্স এবং দু”টি হেলিপ্যাডও উদ্বোধন করেন।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নীত করার লক্ষ্যে প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে দেশের এই অংশে উন্নয়ন পৌঁছতে পারেনি। তিনি বলেন, এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এখন উন্নয়নের পথে অগ্রসর হয়েছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top