News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবলের ফাইনাল ৩১শে, লড়বে ব্লাডমাউথ-মনুঘাট
Image

সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবলের ফাইনাল ৩১শে, লড়বে ব্লাডমাউথ-মনুঘাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। ফাইনালে ব্লাড মাউথ এফ সি-‌র বিরুদ্ধে খেলবে মনুঘাট বি এম এস। ৩১ অক্টোবর হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। এদিকে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্লাডমাউথ এফ সি এবং কালা ঢেপা প্লে সেন্টার। ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধে কোনও দলই জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ান ব্লাডমাউথের ফুটবলাররা। ১০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্লাডমাউথের পক্ষে জয়সূচক গোলটি করেন রাহুল খোড়কে। খেলা পরিচালনা করেন কৌশিক ভৌমিক। এদিকে বৃহস্পতিবারের পরিত্যক্ত ম্যাচে মনুঘাট বি এম এস দলকে জয়ী ঘোষনা করলো উদ্যোক্তা-‌রা। ওই ম্যাচের দ্বিতায়ার্ধের ১০ মিনিটে কর্ণার পায় মনুঘাট বি এম এস। কর্ণার করা বল জটলার মধ্যে বি এম এস দলের জনৈক ফুটবলারের মাথা লেগে গোল লাইন অতিক্রম করে। রেফারি সত্যজিৎ কর্মকার গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু তা মানতে নারাজ লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা মাঠ ছেড়ে দেয়। রেফারিরা দীর্ঘসময় মাঠে অপেক্ষা করে লোডিং স্পোর্টিং দলের ফুটবলারদের জন্য। কিন্তু মাঠে নামতে নারাজ লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় অপেক্ষা করে রেফারিরা মাঠে ছাড়েন। লোডিং স্পোর্টস দলের পক্ষে রি ম্যাচের আবেদন করা হয়। রাতেই সভায় বসেন উদ্যোক্তারা। এবং মনুঘাটকে বিজয়ী ঘোষনা করেন। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top