News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা সিনিয়র দলের কোচের দায়িত্বে এবার ভাস্কর পিল্লাই!
Image

ত্রিপুরা সিনিয়র দলের কোচের দায়িত্বে এবার ভাস্কর পিল্লাই!

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। পুনরায় ত্রিপুরা ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভাস্কর পিল্লাই?‌ টি সি এ-তে কান পাতলে এমনই খবর শোনা যাচ্ছে। জানা গেছে,বৃহস্পতিবার রাতেই প্রাথমিক কথাবার্তা সেরে নিয়েছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা, ত্রিপুরার প্রাক্তন ওই কোচের সঙ্গে। শুক্রবার কথা চলছে ভাস্কর পিল্লাইয়ের সঙ্গে। জানা গেছে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ২ নভেম্বর ত্রিপুরার কোচের দায়িত্ব নিতে রাজ্যে আসবেন কৃষান ভাস্কর পিল্লাই। এর আগে দুবছর ত্রিপুরার কোচের দায়িত্বে ছিলেন। এরপর উত্তর প্রদেশ, দিল্লি এবং শেষ বছর গোয়ার কোচের দায়িত্বভার ছিলো ওনার উপর। এবার ত্রিপুরার উপর। মুখে বড় কথা নয়, তা নতুন কমিটি দায়িত্ব নিয়েও বুঝিয়ে দিচ্ছেন। আগের কমিটির কর্তারা কথা না বলেই বড় বড় ডাক দিয়েছিলেন। কিন্তু কার্য ক্ষেত্রে শূণ্য। এবার সেই পথে হাটতে নারাজ বর্তমান কমিটির কর্তারা। বর্তমান কমিটির লক্ষ্য একটাই, রাজ্যের ক্রিকেটকে একধাঁপ এগিয়ে নিয়ে যাওয়া। তা মাথায় রেখেই এগিয়ে চলতে বদ্ধপরিকর কর্তারা। ওই কমিটিতে রয়েছেন রাজ্যের অভিজ্ঞ ক্রিকেটার তিমির চন্দ। যার অভিজ্ঞতা ত্রিপুরার ক্রিকেটকে কয়েকধাপ এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। ১২ নভেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। এবং ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে রণজি ট্রফি ক্রিকেট। ওই দুটি আসরে ত্রিপুরার কোচ হিসাবে থাকবেন ভাস্কর পিল্লাই। তবে টি সি এ সূত্রে খবর, ভাস্কর পিল্লাইকে আরও ২ বছর রাখার পরিকল্পনা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। প্রসঙ্গত:‌ ১২ নভেম্বর বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ উত্তর প্রদেশ এবং ১৩ ডিসেম্বর রণজি ট্রফি ক্রিকেটে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গুজরাট।  ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top