News Flash

  • Home
  • বিদেশ
  • পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার
Image

পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার

ঢাকা, ২৭ অক্টোবর (হি. স.) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি তাঁর পরিচয় পত্র পেশ করেন। এ কথা জানিয়ে দূতাবাস থেকে জানানো হয়, “রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি আশা করেন ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত রাষ্ট্রপতির কার্যালয় মোঃ ওয়াহিদুল ইসলাম খান ওই সময় উপস্থিত ছিলেন।“

Releated Posts

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top