News Flash

  • Home
  • দেশ
  • ইরানের শিয়া ধর্মস্থানে আইএসআইএসের হামলা, মৃত অন্তত ১৫
Image

ইরানের শিয়া ধর্মস্থানে আইএসআইএসের হামলা, মৃত অন্তত ১৫

তেহরান, ২৭ অক্টোবর (হি. স.): ইরানের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাল আইএসআইএস জঙ্গি সংগঠন। বুধবার ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। জখম হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের স্থানীয় সময় সন্ধ্যে ৫টা ৪৫ মিনিট নাগাদ শিয়া অধ্যুষিত সিরাজ শহরের একটি শিয়া উপাসনালয়ে আচমকা হামলা চালায় তিন বন্দুকবাজ। মানুষ যখন প্রার্থনা করছিল তখন এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। পরে প্রশাসনের লোকজন এসে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রমণকারী সবাই বিদেশি নাগরিক, সুন্নি মৌলবাদীরাই এই হামলা চালিয়েছে।এদিকে এই হামলা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইএইআইএসের তরফ থেকে দক্ষিণ ইরানের শিয়া উপাসনালয়ে এই হামলা তারাই করেছে বলে স্বীকার করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top