News Flash

  • Home
  • দেশ
  • কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্তের নির্দেশ কেন্দ্রের, ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার
Image

কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্তের নির্দেশ কেন্দ্রের, ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার

চেন্নাই, ২৭ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণ মামলায় একদিন আগেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তের সুপারিশ করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিনের সুপারিশের পরবর্তী দিনই বৃহস্পতিবার কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। এবার এই মামলার তদন্ত করবে এনআইএ।

এদিকে, এই মামলায় ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোয়েম্বাটুর পুলিশ জানিয়েছে, ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে-ধৃতের নাম আফসার খান। সে নিহত জেমেশা মুবিনের চাচাতো ভাই। দু’দিন আগে তাকে তুলে নিয়েছিল বিশেষ তদন্তকারী দল।প্রসঙ্গত, কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় দায়ের হয়েছে মামলা। এবার এই মামলার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top