News Flash

  • Home
  • দিনের খবর
  • গরু পাচার মামলায় ইডি-র তলব, তবুও দিল্লি যাচ্ছেন না অনুব্রতের কন্যা সুকন্যা
Image

গরু পাচার মামলায় ইডি-র তলব, তবুও দিল্লি যাচ্ছেন না অনুব্রতের কন্যা সুকন্যা

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে সুকন্যা এখনও ভিন্ রাজ্যে থাকায় হাজিরা দিতে যাচ্ছেন না বলেই তাঁর ঘনিষ্ঠমহল সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা, সুকন্যার এক বান্ধবী মারণ রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাতে বেশ কিছু দিন হল রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। এখনও ফেরেননি। সে কথাই তিনি সিবিআই-কে ই-মেল করে জানিয়েছিলেন। সেই একই কারণে ইডি-র দফতরেও তিনি হাজির হতে পারবেন না।

সিবিআই এবং ইডি-র দাবি, অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা অস্বাভাবিক গতিতে বেড়েছে। বোলপুরের একটি চালকলের যৌথ মালিকানাও রয়েছে তাঁর নামে। এ ছাড়াও দু’টি সংস্থার তিনি ডিরেক্টর। ব্যাঙ্কে রয়েছে কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজ়িট। এই সমস্ত সম্পত্তির উৎস কী, প্রাথমিকের শিক্ষিকা হয়ে কী ভাবে তাঁর এত সম্পত্তি হল, সে সমস্ত বিষয়ে যাবতীয় নথি জানতে চেয়ে সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে কয়েক দিন আগে নোটিস ধরায় সিবিআই। সুকন্যাকে তলব করে তাঁরা। ভিন্ রাজ্যে থাকার কথা জানিয়ে সিবিআই-এর হাজিরা সুকন্যা এড়িয়েছেন। এবার ইডি-র হাজিরাও এড়িয়ে যাচ্ছেন তিনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top