News Flash

  • Home
  • বিদেশ
  • প্রধানমন্ত্রী হয়েই ঋষির ফোন জেলেনস্কিকে, রাশিয়া বলল ব্রিটেনের সঙ্গে সুসম্পর্কের আশা নেই
Image

প্রধানমন্ত্রী হয়েই ঋষির ফোন জেলেনস্কিকে, রাশিয়া বলল ব্রিটেনের সঙ্গে সুসম্পর্কের আশা নেই

লন্ডন, ২৬ অক্টোবর (হি.স.): ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন ঋষি সুনক। জেলেনস্কিকে তিনি জানালেন, ব্রিটেনের পুরোপুরি সমর্থন রয়েছে ইউক্রেনের উপর। আশ্বাস দিলেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই থাকবে ব্রিটেন। এদিকে, জেলেনস্কিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষির ফোনের প্রেক্ষিতে রাশিয়া জানাল, ব্রিটেনের সঙ্গে সুসম্পর্কের আর আশা নেই।

ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের প্রধামন্ত্রীর কুর্সিতে বসার পর ঋষি সুনক প্রথম যে বিদেশি নেতার সঙ্গে কথা বললেন, তাঁর নাম জেলেনস্কি। ঋষির এক মুখপাত্র বলেন, ‘‘জেলেনস্কিকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন ও ব্রিটেনের সম্পর্ক বরাবরের মতো ভাল থাকবে। বস্তুত, তাঁর জমানায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে, সংহতির ক্ষেত্রে তাঁর সরকারের উপর ভরসা এবং নির্ভর করতে পারেন তিনি।’’ ঋষি নিজেই টুইট করে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তিনি এবং ইউক্রেনের জনগণ উভয়ই ব্রিটেনের অব্যাহত সংহতি এবং সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমরা সবসময় ইউক্রেনের পাশে থাকব।”

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top