News Flash

  • Home
  • দেশ
  • গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক, গুজরাটি নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক, গুজরাটি নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): গুজরাটি নতুন বছরে সে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায়, গুজরাটের সার্বিক মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আহমেদাবাদে গুজরাটি নববর্ষ উপলক্ষ্যে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছেন, “সমস্ত গুজরাটিদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা…!! আজ থেকে শুরু হওয়া নতুন বছর আপনাদের জীবনকে আলোকিত করুক এবং আপনাকে অগ্রগতির পথে নিয়ে যাক।” প্রধানমন্ত্রী টুইট করে আরও জানিয়েছেন, “নতুন সংকল্প, নতুন অনুপ্রেরণা এবং নতুন লক্ষ্যের সঙ্গে গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক, এই উচ্চাকাঙ্খা-সহ শুভ নববর্ষ।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে এদিন জানিয়েছেন, “আমার সমস্ত ভাই ও বোনদের গুজরাটি নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top