News Flash

  • Home
  • খেলা
  • বেঙ্গালুরুতে সিনিয়র মহিলা টি-২০, শেষ আটের লক্ষ্যে প্রস্তুতি শুরু ত্রিপুরার
Image

বেঙ্গালুরুতে সিনিয়র মহিলা টি-২০, শেষ আটের লক্ষ্যে প্রস্তুতি শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। শুরু হলো হিমাচল প্রদেশ ম্যাচের প্রস্তুতি। মঙ্গলবার সকালে জোড় কদমেই শুরু করলেন প্রস্তুতি অন্নপূর্ণারা। ৩০ অক্টোবর প্রি কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর চিন্না স্বামী স্টেডিয়ামে ওইদিন বিকেল সাড়ে ৪ টায় শুরু হবে দিবা-‌রাত্রী ম্যাচটি।প্রসঙ্গত:‌ গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে প্রি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মেয়েরা। এবারই প্রথম মহিলা ক্রিকেটের মূল পর্বে ত্রিপুরা। স্বভাবতই রাজ্যদলের ক্রিকেটাররা মুখিয়ে রয়েছেন কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেতে। আর তাই অনুশীলনেও নিজেদের সর্বশ্র উজার করে দিচ্ছে। প্রতিটি ক্রিকেটারই অনুশীলনে যথেষ্ট সিরিয়াস, জানালেন কোচ শ্রাবণী দেবনাথ। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘ সময় অনুশীলন করানো হয়। অনুশীলন শেষে টেলিফোনে ত্রিপুরার কোচ বলেন,”মেয়েরা মুখিয়ে রয়েছে হিমাচলের বিরুদ্ধে মাঠে নামতে। এবং হিমাচল বধ করে দলকে শেষ আটে নিয়ে যেতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, তা মনে প্রাণে বিশ্বাস করেন দলের প্রতিটি ক্রিকেটারই।”‌ইতিমধ্যে ক্রিকেটারদের উৎসাহিত করতে রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও ত্রিপুরা দলকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে ঘোষনা করা হয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top