News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশিটি পরিবারের জন্য পানীয় জলের উৎস একটি, ক্ষোভ জনমনে
Image

আশিটি পরিবারের জন্য পানীয় জলের উৎস একটি, ক্ষোভ জনমনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  পানীয় জল এবং যাতায়াতের একমাত্র  রাস্তার সমস্যার কারণে নাজেহাল এলাকবাসীরা৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভুমিহীন কলোনীর ৪ নং ওয়ার্ড এলাকায়৷
দীর্ঘদিন যাবৎ পানীয়জল ও রাস্তার সমস্যা থাকলেও সমধানের উদ্যোগ না থাকার কারনে প্রশাসন এবং স্থানীয় নেতাদের উপর বিরক্ত এলাকাবাসীরা৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভুমিহীন কলোনীর ৪ নং ওয়ার্ড এলাকায়৷ এলাকবাসীরা জানান দীর্ঘদিন যাবৎ চলে আসা তাদের এই সমস্যার কথা জানিয়ে আসলেও সমাধানের জন্য প্রশসনিক পদাধিকারীকরা কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি৷ এলাকায় মোট ৮০ টি পরিবারের বসবাস৷ মুলত হিন্দুস্থানি ও মারাক সম্প্রদায়ের লোকেরাই বসবাস করে এই এলাকায়৷ জানা যায় ৮০ পরিবারের জন্য পানীয় জলের একটি মাত্র উৎস রয়েছে৷ ফলে এলাকার মাত্র ৩০ শতাংশ পরিবার জল সংগ্রহ করতে পারে৷ আর বাকী ৭০ শতাংশ পরিবারের কাছে জল পৌছায় না৷ এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটিও খানাখন্দে পরিনত হয়ে রয়েছে৷ সারাইয়ের অভাবে চলাচলে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top