News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবল, বৃহস্পতিবার থেকে সেমিফাইনাল ম্যাচ
Image

সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবল, বৃহস্পতিবার থেকে সেমিফাইনাল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এখন মূল পর্বে। তবে অনিবার্য কারণে দুদিন পিছিয়ে নিতে হলো সেমিফাইনালের ম্যাচ। ২৫-‌২৬ অক্টোবর দুটি সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিলো। কিন্তু সি-ত্রাং ঘূর্ণি ঝড়ের জন্য দুই দিন পিছিয়ে দেওয়া হলো খেলা। নতুন সূচী অনুযায়ি ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব খেলবে কালা ঢেপার বিরুদ্ধে এবং ২৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মনুঘাট বি এম এস খেলবে লোডিং স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। এদিকে ঘূর্ণি ঝড় থামতেই মাঠের প্রস্তুতিতে লেগে পড়লেন কর্তারা। জানা গেছে, ৪ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে ফাইনালের ছাড়পত্র পেতে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top