News Flash

Image

ঘূর্ণিঝড় সিত্ৰাং, অসমে লাল সতর্কতা জারি আবহওয়া দফতরের

হাফলং (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : ঘূর্ণিঝড় সিত্ৰাঙের তাণ্ডবে অসমেও লাল সতর্কতা জারি করা হয়েছে আবহওয়া দফতর থেকে। ঘূর্ণিঝড় সিত্ৰাঙের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার থেকে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের সর্বত্র বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যে আবহওয়া দফতর থেকে অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাও, কারবি আংলং, পশ্চিম কারবি আংলং, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ঝড় সহ ২৫ অক্টোবর পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাতে ম্লান হয়ে পড়েছে এবারের কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। রবিবার রাত থেকে ডিমা হাসাও জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে দীপাবলির আনন্দ শেষ করে দিয়েছে।
এদিকে প্রবল বৃষ্টির দরুন পাহাড়ি জেলায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। তাই দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে এ সম্পর্কে লাল সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে। এই খবর লেখা পর্যন্ত ডিমা হাসাও সহ গোটা অসমে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top