News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক বিবাদের জেরে মারধর, তেলিয়ামুড়া থানায় পাল্টা মামলা
Image

পারিবারিক বিবাদের জেরে মারধর, তেলিয়ামুড়া থানায় পাল্টা মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ ভগ্ণিপতির লাঠির আঘাতে আহত শ্যালক থানায় মামলা করার প্রতিবাদে শ্যালকের পরিবারের উপর হামলায় আহত এক মহিলা৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় সোমবার৷
তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া প্রায়শই তার স্ত্রী হামেন বেগমকে মারধোর করে বলে অভিযোগ৷ শুক্রবার রাতেও এর ব্যাতিক্রম হয়নি৷  জসিম মিয়া তার স্ত্রী হামেন বেগমকে মারধোর করলে বিষয়টি হামেন বেগম তার ভাই তথা জসিম মিয়ার শ্যালক শাহজাহান মিয়াকে জানালে, শাহজাহান মিয়ার ভগ্ণিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যায়৷ সেই সময় জসিম মিয়া লাঠি দিয়ে শ্যালক শাহজাহান মিয়ার মাথায় হামলা চালায়৷ এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়৷  তরিঘরি ঘটনাটি প্রত্যক্ষ করে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানেই  প্রাথমিক চিকিৎসা করানো হয় তার৷ পরে শ্যালক শাহজাহান মিয়া ভগ্ণিপতি তথা জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে৷ শাহজাহান মিয়ার পরিবারের পক্ষ থেকে নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়েরয়ের করা হয়েছিল৷ সোমবার জমির মিয়ার স্ত্রীকে  মারধর করেছে বলে অভিযোগ তোলা হয়৷ অভিযোগ শাসকদলের চুনুপটি নেতা বাসু মিয়া, মনসুল মিয়া, জামির উদ্দিন মিলে আয়েশা বেগমকে বেধড়ক মারধর করে৷ সোমবার তিনজনের তার বাড়িতে গিয়ে থানায় কেন মামলা দায়ের করেছে সে বিষয়কে কেন্দ্র করে আয়েশা বেগমের উপর চড়াও হয়ে মারধোর শুরু করে৷ এই মারধোরের অভিযোগ নিয়ে সোমবার তেলিয়ামুড়া থানায় একটি লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে, আয়েশা বেগমের পক্ষ থেকে৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top