News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে আগামী মাসে ভারত সফরে সৌদি প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান
Image

প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে আগামী মাসে ভারত সফরে সৌদি প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : সৌদি আরবের প্রধানমন্ত্রী তথা ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের আগামী মাসে ভারত সফরের কথা রয়েছে।

সূত্রের খবর, সৌদি ক্রাউন প্রিন্স বালিতে (ইন্দোনেশিয়া) জি-২০ সম্মেলনে যাওয়ার সময় ১৪ নভেম্বর ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন বলে জানিয়েছেন মহম্মদ বিন সালমান। এটি একদিনের সফর হবে। সৌদি শাসক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ গত মাসের ২৭ সেপ্টেম্বর একটি রাজকীয় ডিক্রি জারি করে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দ্বিতীয় ছেলে প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী এবং তৃতীয় ছেলে যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে জ্বালানিমন্ত্রী করেছেন। বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্বরত প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের অর্থমন্ত্রী হিসেবে মহম্মদ আল-জাদান এবং বিনিয়োগ মন্ত্রী হিসেবে দায়িত্বরত খালিদ আল-ফালিহের পদ বহাল রাখা হয়েছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top