News Flash

  • Home
  • বিদেশ
  • প্রাণঘাতী হামলায় চোখ হারালেন সলমন রুশদি, অকেজো একটি হাতও
Image

প্রাণঘাতী হামলায় চোখ হারালেন সলমন রুশদি, অকেজো একটি হাতও

নিউইয়র্ক, ২৪ অক্টোবর (হি.স.): নিউ ইয়র্কের একটি সাহিত্য অনুষ্ঠানে প্রাণঘাতী হামলায় একটি চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন প্রখ্যাত সাহিত্যিক সলমন রুশদি। এমনকি একটি হাতও অকেজো হয়েছে বলে জানা গিয়েছে। এ কথা জানিয়েছেন রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইলি। নিউ ইয়র্কের একটি সাহিত্য অনুষ্ঠানে গত আগস্টে প্রাণঘাতী হামলার শিকার হন বিশ্ববন্দিত সাহিত্যিক সলমন রুশদি। তবে সে যাত্রায় তিনি রক্ষা পান।

কিন্তু, সেই হামলার জেরে তাঁকে চিরতরে হারাতে হয়েছে একটি চোখ। এমনকি একটি হাতও অকেজো হয়ে গিয়েছে। শরীরের নানা অংশে গভীর ক্ষত রয়েছে। এমনটাই জানালেন তাঁর এজেন্ট অ্যান্ড্রু উইলি। প্রসঙ্গত, নিউ ইয়র্কে একটি আলোচনা সভায় হামলা করা হয়েছিল প্রবীণ লেখককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। বুকারজয়ী লেখকের এজেন্ট জানান, রুশদির গলা আর ঘাড়ের কাছে তিনটি গভীর ক্ষত রয়েছে। তাঁর হাতের বেশ কিছু শিরা কেটে গিয়েছে। তাই ওই হাত একেবারেই অকেজো। তাছাড়াও এক চোখে আর দেখতে পাচ্ছেন না প্রবীণ লেখক। বুকের নানা অংশে মোট ১৫টি ক্ষত রয়েছে। তবে রুশদি এখন কোথায় রয়েছেন, সে বিষয়ে মুখ খুলতে চাননি অ্যান্ড্রু উইলি।

Releated Posts

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী আইনজীবীর উপর নিষেধাজ্ঞার অভিযোগ

ঢাকা, ১২ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী…

ByByTaniya Chakraborty May 12, 2026

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন…

ByByTaniya Chakraborty May 12, 2026

কাঠমান্ডু বিমানবন্দরে আগুন তুর্কিশ এয়ারলাইন্সের বিমানে, নিরাপদে উদ্ধার সব যাত্রী

কাঠমান্ডু, ১১ মে(আইএএনএস):তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর-এ।…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top