News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারি বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষকে ১০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে মহারাষ্ট্র সরকার
Image

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষকে ১০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কৃষকদের ১০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে শিন্দে-ফড়নাবিস সরকার। ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রের খবর, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) মাধ্যমে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সাহায্য পাঠানো হবে। খুব শীঘ্রই রাজ্য সরকার এসডিআরএফকে এক হাজার কোটি টাকার তহবিল দেবে, তার পরেই ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হবে।

ত্রাণ ও পুনর্বাসন বিভাগের মতে, অবিরাম ভারী বর্ষণের কারণে জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজ্যে ৪৩ লাখ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত, রাজ্য সরকার এসডিআরএফ-এর মাধ্যমে জুন-জুলাই মাসে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৪ হাজার ৯০০ কোটি টাকা সহায়তা দিয়েছে। এখন অক্টোবরে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পক্ষ থেকে ১০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top