News Flash

Image

করিমগঞ্জের সাদারাশি থেকে অপহৃত দুই স্কুল ছাত্রী, উত্তেজনা, আটক দুই

করিমগঞ্জ (অসম), ২২ অক্টোবর (হি.স.) : দিনদুপুরে করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদারাশি এলাকায় থেকে দুই স্কুলছাত্রীকে অপহরণ করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয়‌ মানুষ ও গিরীশগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের সহযোগিতায় লক্ষ্মীবাজার রোডে অবস্থিত সারদা গ্যাস এজেন্সির সামনে দুই যুবককে আটক করা হয়েছে। আটক দুই যুবক উত্তর করিমগঞ্জের গিরীশগঞ্জ এবং গর্দারশি এলাকার যথাক্ৰমে ওসমান গনি ও রাসেল আহমেদ।

জানা গেছে, করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদরাশি এলাকা থেকে আজ শনিবার বেলা একটা নাগাদ এসএস ১০ ই ৯৫৪২ নম্বরের একটি অল্টো গাড়িতে করে দুই স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবক ওসমান গনি ও রাসেল আহমেদ। স্হানীয়রা অল্টোর পিছে ধাওয়া করে আটক করে অল্টো গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গিরীশগঞ্জ ওয়াচপোস্টের পুলিশ। দুই যুবককে আটক করে ওয়াচপোস্টে নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের কাছে জানা গেছে, দুই দুষ্কৃতীর বাড়ি করিমগঞ্জের সাদারাশি এলাকায়। শনিবার সংগঠিত ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করে এলাকাজুড়ে। এদিকে অন্য এক সূত্ৰের খবর, বিকালে আপস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top