News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে গতবারের চেয়ে বেশি আসন জিতবে বিজেপি, সরকারও গঠন করবে : অনুরাগ ঠাকুর
Image

গুজরাটে গতবারের চেয়ে বেশি আসন জিতবে বিজেপি, সরকারও গঠন করবে : অনুরাগ ঠাকুর

চন্ডীগড়, ২২ অক্টোবর (হি.স.): গুজরাটে গতবারের চেয়েও বেশি আসন জিতবে বিজেপি, সরকারও গঠন করবে। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে আম আদমি পার্টিকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, আপ-এর কিছুই নেই, যে রাজ্যগুলিতে তাঁরা সরকার গঠন করেছে সে রাজ্যগুলির অবস্থা খারাপ।”

শনিবার চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “উত্তর প্রদেশ অথবা উত্তরাখণ্ডে অ্যাকাউন্ট খুলতে পারেনি আপ এবং হিমাচল প্রদেশেও তাঁদের হাত খালি থাকবে। গুজরাটে আমরা গতবারের চেয়ে বেশি আসন জিতব এবং সরকার গঠন করব। আপ-এর কিছুই নেই, যে রাজ্যগুলিতে তাঁরা সরকার গঠন করেছে সে রাজ্যগুলির অবস্থা খারাপ।” অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যে জয়রাম ঠাকুরের নেতৃত্বে হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনে সুবিধা পাব আমরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top