News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত দুই, খোঁজ নেই একজনের
Image

পুণে-তে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত দুই, খোঁজ নেই একজনের

পুণে, ২১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে শহরে একটি প্রাইভেট সোসাইটিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন। এছাড়াও একজনের খোঁজ পাওয়া যায়নি। পুণে শহরের ওয়াঘোলি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পুণে শহরের ওয়াঘোলি এলাকায় একটি ড্রেনেজ চেম্বার-কাম-সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও একজন শ্রমিক সম্ভবত ওই সেপটিক ট্যাঙ্কের ভিতরে আটকে রয়েছেন।

পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (পিএমআরডিএ)-র আধিকারিকরা জানিয়েছেন, নিহত শ্রমিকরা ১৮ ফুট গভীর ড্রেনেজ-কাম-সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন অথবা পরিষ্কার করছিলেন। মনে করা হচ্ছে, ভিতরে আটকে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। সকাল সাতটা নাগাদ পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top