ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। ব্লাড মাউথ ক্লাবও সেমিফাইনালে পৌঁছুলো। খেলা সাব্রুমে। চল্লিশ মন্ডল যুব মোর্চা আয়োজিত দীনদয়াল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ব্লাড মাউথ ক্লাব ৩-২ গোলের ব্যবধানে মনু বনকুল ফুটবল ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে বিপুল দেববর্মা, রাহুল খোকার এবং বাপ্পি ত্রিপুরা একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে কান্তা মগ এবং লিটন ত্রিপুরা একটি করে গোল করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি কৌশিক ভৌমিক। আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে লোডিং স্পোর্টস খেলবে ইউনাইটেড তিপ্রাসা প্লে সেন্টারের বিরুদ্ধে।

সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবলে ব্লাড মাউথ ক্লাব সেমিফাইনালে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















