News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশ : বান্দরবানে অভিযান চালিয়ে ৭ জঙ্গিসহ আটক ১০ জনকে আটক করল র‍্যাব, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ
Image

বাংলাদেশ : বান্দরবানে অভিযান চালিয়ে ৭ জঙ্গিসহ আটক ১০ জনকে আটক করল র‍্যাব, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইন্টারপোল অপরিহার্য। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ইন্টারপোলের সাধারণ সভার ৯০ তম অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, বিগত কয়েক বছরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সীমান্ত জুড়ে সহযোগিতার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইন্টারপোল অপরিহার্য।

ইন্টারপোলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি রিয়েল-টাইম তথ্য-অ্যাকশন নেটওয়ার্ক গড়ে তুলতে আহ্বান জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত সবসময় বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়েছে। অমিত শাহ আরও বলেছেন, সরকার ক্রমবর্ধমান সাইবার অপরাধের উপর নজর রাখতে ভারতীয় সাইবার ফরেনসিক সেন্টার গঠন করেছে। তিনি প্রচলিত ভৌগোলিক অপরাধের ঊর্ধ্বে ভাবার ওপর জোর দিয়ে বলেন, অপরাধ এখন সীমাহীন হয়ে পড়েছে। ভারত ইন্টারপোলের অন্যতম প্রাচীন সদস্য বলে অমিত শাহ আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার জন্য এই ধরনের সংস্থা গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, নতুন দিল্লির প্রগতি ময়দানে এই অধিবেশন গত ১৮ অক্টোবর শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ দিনের এই অধিবেশনের সূচনা করেন। ১৯৫ টি সদস্য দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, নিরাপত্তা সংস্থার প্রধান এবং প্রবীণ পুলিশ আধিকারিকরা এতে অংশ নেন। এই অধিবেশন ভারতের আইন-শৃঙ্খলা ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ দিকগুলি সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top