News Flash

Image

নাতনি ও পুত্রবধূর মারে গুরুতর আহত বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ পুত্রবধূ ও নাতনি কতৃর্ক  মারধোরের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ এক প্রৌঢ়া৷ ঘটনা বুধবার রাতে   তেলিয়ামুড়া থানা এলাকার চামপ্লাই এলাকায়৷কমলা বিশ্বাস নামের এক ষাট উর্ধ মহিলার পুত্রের মৃত্যুর পর সেই মৃত পুত্রের স্ত্রী ও কন্যা কমলা দেবীর মৃত পুত্রের জরুরী নথিপত্র নিজেদের দখলে নেওয়ার জন্য শাশুড়ি কমলা বিশ্বাসের উপর নথিপত্র নেওয়ার জন্য  পুত্রবধূ রমা বিশ্বাস ও নাতনি সুপ্রিয়া বিশ্বাস প্রায়শই মারধোর করতো৷ বুধবার মারধরের মাত্রা অতিরিক্ত হয়ে যায়৷ গাছের ডাল দিয়ে শাশুড়ি কমলা বিশ্বাসের উপর হামলা চালায় পুত্রবধূ ও নাতনি৷ কপাল জুড়ে প্রাণে বেঁচে যান তিনি৷ জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী পেশায় একজন রিকশাচালক৷ বুধবার সন্ধ্যায় রিক্সা চালিয়ে বাড়ি ফিরে এসে প্রত্যক্ষ করতে পারেন উনার স্ত্রী রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে পড়ে রয়েছে৷ পরবর্তীতে কমলা বিশ্বাসের স্বামীর সহায়তায় কমলা বিশ্বাস তেলিয়ামুড়া থানার দারস্থ হয়  বিচারের আশায়৷ তেলিয়ামুড়ায় পুত্রবধূ ও নাতনি কর্তৃক প্রৌঢ়া নির্যাতনের ঘটনায় ছিঃ ছিঃ রব উঠেছে৷

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top