News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৭ মহিলা লিগ ফুটবল পিছিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে
Image

অনূর্ধ্ব-‌১৭ মহিলা লিগ ফুটবল পিছিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। পিছিয়ে গেলো অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের লিগ ফুটবল। পূজোর পর অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ওই আসর শুরু করার প্রাথমিক পরিকল্পনা নিয়েছিলো রাজ্য ফুটবল সংস্থা। সেই অনুযায়ি ফুটবল ফেডারেশনের সভাপতির কল্যাণ চৌবের কাছে বিশেষ অনুরোধ করেছিলেন রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। ফেডারেশন থেকেও আসর পিছিয়ে করার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছিলো। ওই সঙ্কেত পেতেই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসর করার পরিকল্পনা নিলো রাজ্য ফুটবল সংস্থা। এখবর জানালেন লিগ কমিটির সচিব পার্থ সারথি গুপ্ত। মুখে না বললেও টি এফ এ সূত্রে খবর, মাঠ সমস্যার জন্যও আসর পিছিয়ে নিতে বাধ্য হচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। মাঠ সমস্যায় দ্বিতীয় ডিভিশন ফুটবল এখনও শুরু করতে পারেনি রাজ্য সংস্থা। ১৭ এর পরিবর্তে ২৬ অক্টোবর দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল শুরু হবে। মাঠ সমস্যায় প্রথম ধাপের প্রায় ১৫ টি ম্যাচ উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে আসরে অংশ নিয়েছে ৭ দল। অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের লিগ ফুটবলে। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে। অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই সারাদেশে হবে ওই আসর। তা থেকে বাছাই করা হবে প্রতিভাবান ফুটবলারদের। যাদের আগামীদিনে ভারতীয় দলের নির্বাচনী শিবিরে ডাকা হবে। প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে দেওয়া হবে। কিল্লা মর্ণিং ক্লাবের দুটি দল, বিশ্রামগঞ্জ প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, চলমান সঙ্ঘ, তৈদু একাদশ এবং জম্পুইজলা প্লে সেন্টার  আসরে অংশ নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top