News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ মাকে খুঁজে পেতে শিলচর থেকে মধুপুরে এসে জনতার হাতে আটক যুবক
Image

নিখোঁজ মাকে খুঁজে পেতে শিলচর থেকে মধুপুরে এসে জনতার হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ এক তান্ত্রিকের খপ্পরে পড়ে নিখোঁজ মহিলার পুত্র মাকে খুঁজতে বুধবার গভীর রাতে আসেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুরের কসবা এলাকায়৷ শিলচরের এক মহিলা গত কয়েকদিন ধরেই নিখোঁজ৷  সন্দেহবশত স্থানীয় লোকজনরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ নিখোঁজ মাকে খুঁজে পেতে পুত্র বুধবার রাত ৩টায় শিলচর থেকে ছুটে আসেন মধুপুর কসবা এলাকায় ৷ সে ছেলেকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী৷  জানা যায় শিলচর জানিগঞ্জ পিএস সদর থানা কাছার এলাকার রাকেশ দাসের স্ত্রী ইন্দ্র মুনি দাস বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ৷ পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তী সময়ে কুসংস্কারে আবদ্ধ হয়ে ইন্দু মুনির ছেলে প্রসেনজিৎ দাস কোন এক তান্ত্রিকের কাছে চলে যান৷ উনি বলেছেন যে প্রসেনজিৎ দাস এর মাকে মধুপুর কসবা মায়ের মন্দিরে গেলে পাওয়া যাবে৷ সেই তান্ত্রিকের কথায় বিশ্বাস করে প্রসেনজিৎ দাস ছুটে আসেন শিলচর থেকে নিখোঁজ  মাকে খোঁজে পেতে কসবা এলাকায়৷ এলাকার  লোকজনদের মধ্যে  ছেলেটির প্রতি   সন্দেহ হওয়াতে তাকে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় এ ধরনের কোন মহিলাকে তারা কোনদিনই দেখতে পাননি৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top