News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবল জয়ী কানিকোতাল
Image

কিল্লায় মহিলা ফুটবল জয়ী কানিকোতাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। জয়ের ধারা অব্যহত রাখলো কানিকোতাল দল । উত্তেজনাপূর্ণ ম্যাচে পরাজিত করলো তুলসীরাম পাড়া দলকে। নূণ্যতম গোলে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে হচ্ছে আসর। বুধবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় দুইদল। একঝাঁক ত্রিপুরা দলের ফুটবলারদের নিয়ে গড়া ছিলো দুই দল। ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন দুদলের ফুটবলাররা। প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিলো ম্যাচ । দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে উঠে। কিন্তু ম্যাচের শেষ দিকে তুলসীরাম পাড়ার জনৈক রক্ষণভাগের ফুটবলার বক্সে মারাত্মক ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে কানি কোতাল দলকে জয় এনে দেন পঞ্চমী দেবনাথ।  খেলা পরিচালনা করেন রেফারি সুনীতা জমাতিয়া। মূলত:‌ কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top