News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের আমরণ অনশণ ঘিরে মতবিরোধ চরমে
Image

চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের আমরণ অনশণ ঘিরে মতবিরোধ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷  বুধবার চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের একটা অংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট করে দিলেন কনভেনার ডালিয়া দাস৷ চাকরিচ্যুত শিক্ষিকা ডালিয়া দাস জানান, গত ২৬ সেপ্ঢেম্বর বিধানসভা অভিযান ঘিরে লাঠিপেটা খেতে হয়েছিল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের৷ তারপর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায় চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সাথে দেখা করে আশ্বাস পেয়েছিলেন দুর্গাপূজার পর আইনজীবীদের সাথে কথা বলে আসন্ন দীপাবলি উৎসবের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানানো হবে৷ কিন্তু দীপাবলির অপেক্ষা না করে একটা অংশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা আগামী ২০ অক্টোবর থেকে আমরণ অনশনে বসতে চলেছে৷ কিন্তু যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা গত কয়েক বছরে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে ছিলেন না৷ আন্দোলনের ছিলেন তারা নিজেরা বলে বুধবার সিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে দাবী করেন ডালিয়া দাস৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top