News Flash

Image

ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়ায় আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  নেশার বিরুদ্ধে সচেতন ভূমিকায় এলাকাবাসী৷ ড্রাগস সহ এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন৷ ঘটনা, মঙ্গলবার  তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়৷  মঙ্গলবার চামপ্লাই এলাকার এলাকাবাসী সন্দেহমূলক এক যুবককে একটি টমটম সহ আটক করে৷ ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১৩ টি ব্রাউন সুগারের কৌটো৷ পরবর্তীতে এলাকাবাসী ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ জানা যায়, ওই যুবকের নাম ওই যুবকের নাম মিটন নম৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়৷ ঐ যুবক দীর্ঘদিন ধরেই মরণ নেশা ড্রাগস সেবন এবং বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ৷ ওই যুবক জানায়, ধনরাজ সরকার নামে এক যুবকের কাছ থেকে সে এই ড্রাগসের কৌটাগুলি ক্রয় করেছে ড্রাগস সেবন করার জন্য৷ পরবর্তীতে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ  পৌঁছে ওই যুবককে ১৩ কোটা ব্রাউন সুগার সহ ওই যুবকের সঙ্গে থাকা  টমটমকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়৷ এলাকাবাসী জানায়, এলাকার যুব সমাজ দিন দিন নেশার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে৷ এলাকাবাসীদের দাবি নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে যেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে৷৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top