News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধাননগরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, জেলা জুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Image

বিধাননগরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, জেলা জুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

উত্তর ২৪ পরগনা, ১৮ অক্টোবর (হি স)। সামনেই কালীপুজো, তবে উৎসবের মরসুমে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণায় ডেঙ্গি বাড়ছে দিন দিন। তবে সবচেয়ে আতঙ্কের জায়গা বিধাননগর।

পুর তথ্য বলছে এখানে প্রতি তিনজনের মধ্যে একজন জ্বরে ভুগছেন। যাদের মধ্যে আবার বেশিরভাগ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। কালী পুজোর আগে এমন সতর্কবানীতে ঘুম উড়ে গেছে পুর কর্তাদের। সল্টলেকে ডেঙ্গির বাড় বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই বিধাননগররের মেয়রকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুর মন্ত্রী। ডেঙ্গি সচেতনতা ও জঞ্জাল, নর্দমা সাফাই এর জোর দিতে বলেছে পুর ও নগরোয়ন্নন দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে ক্রমাগত ডেঙ্গি বাড়ছে বিধাননগর সহ গোটা কলকাতা শহরে। পিছিয়ে নেই শহরতলি এমনকি মফস্বল গুলিও। এই মূহুর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। গত কয়েকদিন আগে ডলি বৈদ্য নামে ব্যারাকপুরের এক যুবতী ডেঙ্গির বলি হয়েছেন। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী শুধু কলকাতা শহর বা লাগোয়া উত্তর ২৪ পরগনা এলাকায় নয়, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত গ্রামীন এলাকাগুলোতেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে দ্রুত হারে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top