News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেদারনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

কেদারনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : কেদারনাথ যাওয়ার পথে মাঝ আকাশে ভেঙে পড়ে তীর্থযাত্রী বোঝাই একটি হেলিকপ্টার। মঙ্গলবার পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরুরচট্টিতে ভেঙে পড়ে কপ্টারটি। ভয়াবহ দুর্ঘটনায় পাইলটসহ ৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মালবাজারে প্রশাসনিক বৈঠক চলাকালীন এই দুর্ঘটনার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কানে। তিনি জানতে চান, কীভাবে দুর্ঘটনা ঘটল? শোকপ্রকাশ করে বলেন, ”পাহাড়ি পথে বরাবরই ঝুঁকিপূর্ণ কপ্টার যাত্রা। আমি যখন যাই, আমারও বুক কাঁপে মাঝেমধ্যে। ওঁদের জন্য আর কী-ই বা বলতে পারি? সমবেদনা রইল।

জানা গিয়েছে,ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশে কপ্টারে রওনা হয়েছিলেন মোট ৮ জন। রুদ্রপ্রয়াগের কাছে গরুড় চটির কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। এখান থেকে কেদারনাথ মাত্র ২ কিলোমিটার দূরে। সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সূত্রে জানা গিয়েছে, ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্য়ে ২ জন পাইলট । আরও জানা গিয়েছে, গরু চটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’ কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে।

খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় উদ্ধারকারী দল। তাঁরা পাহাড়ে খাঁজ থেকে মোট ৭টি দেহ উদ্ধার করেছেন। এখনও চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top