News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

আগরতলা শহরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷ মঠ চৌমুহনীর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং দক্ষিণ রামনগর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার নেশা সামগ্রীর উপর ভাসছে৷ ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধবংস হয়ে যাওয়ার উপক্রম৷ যুব সমাজকে ভয়ংকর নেশার কবল থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ নেশা মুক্ত রাজ্য গঠন করার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের অঙ্গ হিসেবে আগরতলা পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে৷ অভিযান চালিয়ে পুলিশ সাফল্যও পাচ্ছে৷ আগরতলা পূর্ব থানার পুলিশ মঠ চৌমুহনী এলাকার সৌম্যব্রত বণিক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার এবং বিলিতি মদ সহ অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে৷ বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে৷ এই সফল অভিযান সম্পর্কে তথ্য দিতে গিয়ে পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে তারা এই সাফল্য পেয়েছেন৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস  ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ পুলিশ রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রকে জালে তোলার উদ্যোগ গ্রহণ করবে পুলিশ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top