News Flash

Image

জয়নগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দক্ষিণ জয়নগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মঙ্গলবার সকালে দক্ষিণ জয়নগর এলাকার বাসিন্দা নান্টু দেবের ছেলে নয়ন দেব নামে ৩২ বছরের এক যুবককে ঝুলন্ত  অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ জানা যায়, নয়ন দেব নামে ৩২ বছরের ওই যুবক মঙ্গলবার ভোররাতে ফাঁসিতে আত্মহত্যা করে৷ পরিবারের লোকজনরা ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷ জানা যায়, মৃত যুবক আগরতলা আদালতে মুহুরী হিসেবে কর্মরত ছিল৷ তবে কি কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেয় সে বিষয়ে জানা যায়নি৷  এডি নগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য৷ যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায়  শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top