News Flash

Image

কাটিহার-অমৃতসর-কাটিহারের মধ্যে আরও একটি উৎসব স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে পূজার ভিড়ে যাত্রীদের সুবিধার্থে কাটিহার-অমৃতসর-কাটিহারের মধ্যে আরও একটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালনার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটি উভয় দিক থেকেই দুটি করে ট্রিপের জন্য চলাচল করবে।

ট্রেন নম্বর ০৪৬৮০ অমৃতসর-কাটিহার উৎসব স্পেশাল ২২ এবং ২৭ অক্টোবর ০৮.১০ ঘণ্টায় অমৃতসর থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৬.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেন নম্বর ০৪৬৭৯ কাটিহার-অমৃতসর উৎসব স্পেশাল ট্রেন ২৩ এবং ২৮ অক্টোবর ২০.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৪.৩০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।

উৎসব স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় বারাউনি জংশন, গোরখপুর, মোরাদাবাদ ও লুধিয়ানা জংশন স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনটিতে ২-টি এসি থ্রি টিয়ার, ১১টি স্লিপার ক্লাস, ৯-টি জেনারেল কোচ ও ২-টি লাগেজ ভ্যান থাকবে।

এছাড়া, ৫২৫৩৯/৫২৫৩৮ নম্বর নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি এসি প্যাসেঞ্জার ট্রেনটি নিম্নমানের পৃষ্ঠপোষকতার জন্য ২৯ অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েচেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top