News Flash

Image

মেঘালয়ের তুরায় ট্রাক-বলেরো মুখোমুখি, হত এক

তুরা (মেঘালয়), ১৭ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের তুরায় পণ্যবাহী ট্রাক এবং একটি বলেরোর মুখোমুখি সংঘর্ষে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি গতকাল রাতে অসমের কামরূপ জেলার ধূপধারা থানাধীন রংজুলি সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া মেঘালয়ের তুরা জেলার জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ সোমবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ তুরার রেজিস্ট্রেশন এমএল ০৮ এইচ ৯৪৩৩ নম্বরের মাহিন্দ্রা বলেরো এবং কাগজের রোল বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর পাশাপাশি অন্য তিনজন আহত হয়েছেন। দুটি গাড়িই দুরন্ত গতিতে ছিল। সূত্রটি জানিয়েছে, বলেরোটি জনৈক রাজেশ কুমার প্রসাদের নামে রেজিস্টার্ড।

সংঘৰ্ষটি এতটাই প্ৰবল ছিল যে, বলেরোটি টুকরো টুকরো হয়ে গেছে। এর ছাদ, দরজা এবং গোটা গাড়ি দুমড়ে-মুচড়ে কেবল আয়রন স্ক্ৰ্যাপারে পরিণত হয়েছে। বলেরোর চালক গাড়ির ভিতরেই পিষ্ট হয়ে মারা গিয়েছেন। আজ সকালে আপৎকলীন দল একটি এসকেভেটর (জেসিবি) এবং স্টিলের কাটার নিয়ে গিয়ে গাড়ির ভিতর থেকে চালকের দেহ উদ্ধার করেছে। আহতদের তুরা জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে, জানিয়েছে সূত্রটি।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top