News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিন্দে গোষ্ঠীর বিধায়কও উদ্ধবের প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে সরব
Image

শিন্দে গোষ্ঠীর বিধায়কও উদ্ধবের প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে সরব

মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.) :মুম্বইয়ের আন্ধেরি পূর্ব বিধানসভার উপনির্বাচনে প্রয়াত শিবসেনা বিধায়কের স্ত্রী উদ্ধব ঠাকরের প্রার্থী রুতুজা লাটকের বিরুদ্ধে বিজেপিকে প্রার্থী না দেওয়ার দাবি উঠল একনাথ শিন্দে শিবির থেকেও। এনসিপি নেতা শরদ পাওয়ার, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রাজ ঠাকরের পর একনাথ শিন্দে শিবিরের বিধায়ক প্রতাপ সরনায়েক এই আবেদন করেছেন। রুতুজা লাটকের সমর্থনে এভাবেই এগিয়ে এসেছেন দলমত নির্বিশেষে প্রায় সব নেতাই। সকলেরই বক্তব্য, প্রয়াত রমেশ লাটকের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিজেপির প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়াই উচিত।রুতুজা এই কেন্দ্র থেকে উদ্ধব ঠাকরের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিজেপি মুরজি প্যাটেলকে প্রার্থী করেছে। রুতুজার সমর্থনে প্রথম এগিয়ে আসেন উদ্ধবের খুড়তুতো ভাই রাজ। চিরকাল উদ্ধব বিরোধী এই নেতা অপ্রত্যাশিতভাবে বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি লেখেন। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্য রুতুজার বিরুদ্ধে প্রার্থীপদ প্রত্যাহার করুক বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির প্রার্থী মুরজি প্যাটেল বলেন, দল বললে তিনি যে কোনও মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করতে প্রস্তুত।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top