News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইফোঁটায় ছুটি রাজ্য সরকারি কর্মীদের, নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
Image

ভাইফোঁটায় ছুটি রাজ্য সরকারি কর্মীদের, নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

কলকাতা, ১৭ অক্টোবর (হি স)। এবছরও ভাইফোঁটায় সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি হল। আগামী ২৭ অক্টোবর, এই উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে।

সোমবার রাজ্যের অর্থ দফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ নোটিস দিয়ে জানিয়েছেন, গত বছর নভেম্বরে সরকারি ছুটির তালিকায় যে সংস্কার করা হয়েছিল, সেই নিয়ম অনুযায়ী আগামী ২৭ অক্টোবর, ২০২২ অর্থাৎ ভাইফোঁটার দিন সরকারি ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, এবছর ২৬ তারিখ বিকেল ৩.৩০এর পর থেকেই তিথি অনুযায়ী ভাইফোঁটার আচার-অনুষ্ঠান পালন করা যাবে। আর ২৭ তারিখ সারাদিনই ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান। সেই কারণে ওইদিনটাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী, ২৭ তারিখ বৃহস্পতিবার। এরপর শুক্রবার বাদ দিলে শনি ও রবি ছুটির দিন। ফলে পরপর কয়েকদিন ছুটি পেয়ে খুশি সরকারি কর্মীরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top