News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস সভাপতি নির্বাচন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ৬৪ জন ভোট দিলেন
Image

কংগ্রেস সভাপতি নির্বাচন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ৬৪ জন ভোট দিলেন

আগরতলা, ১৭ অক্টোবর (হি. স.) : সারা দেশের সাথে ত্রিপুরাতেও কংগ্রেস সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় ভোটাররা প্রত্যেকেই এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ভোট বাক্স দিল্লি চলে গেছে।

এ-বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, আজ ত্রিপুরায় এআইসিসি সভাপতি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রদেশ কংগ্রেসের ভোটার তালিকা অনুযায়ী মোট ৬৪ জন ভোটার ছিলেন। প্রত্যেকেই এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি জানান, ৬৩ জন ভোটার আগরতলায় পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয়ে নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়েছেন। একজন ভোটার অরুণাচল প্রদেশের রাজধানী আইজলে ভোট দিয়েছেন। তাঁর দাবি, এআইসিসি দফতর থেকে নিযুক্ত সহকারী নির্বাচনী আধিকারিক মহম্মদ আমীন নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ভোট বাক্স দিল্লি নিয়ে গেছেন। আগামী বুধবার গণনা সম্পন্ন হবে।প্রসঙ্গত, দীর্ঘ ২২ বছর পর এআইসিসি সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যসভায় বিরোধী দলনেতা সাংসদ মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ শশী থারুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top