News Flash

Image

সামনেই দীপাবলি, বাজারে মোমের দাম বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷  দীপাবলি উৎসবে অন্য মাত্রা যোগ করেছে৷ আলোক মালায় সাজিয়ে তোলা হবে বাড়ি ঘড় ও প্রতিষ্ঠানগুলি৷ বৈদ্যুতিন আলো কিছুটা ব্যাঘাত ঘটালেও চিরাচরিত রীতি মেনে মাটির প্রদীপ ও মোমাবাতির প্রতিও রয়েছে মানুষের ঝেঁক৷ সেই মোতাবেক রাজ্যের মোম বাতি প্রস্তুতকারী কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা৷ চাহিদা রয়েছে ব্যাপক৷ কিন্তু এই বছর মোমবাতির দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ কাচামালের দাম বৃদ্ধি পওয়ায় মোম বাতির দাম বেড়েছে বলে জানান সংস্থার মালিকরা৷ মোম বাতি প্রস্তুতকারী কারখানার এক মালিক জানান এই বছর করোনার প্রকোপ না থাকার ফলে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিক ভাবেই মোমের চাহিদা বৃদ্ধি পেয়েছে৷ কিন্তু এই বছর মোমবাতি তৈরির জন্য প্রয়োজনীয় কাচামালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে৷ ফলে মোম বাতির মূল্যও বৃদ্ধি পেয়েছে৷ তিনি আরও জানান গত বছর যেই মোমবাতি ৫ টাকা বিক্রি হয়েছে, সেই মোমবাতি এই বছর পাইকারি মূল্যে ৫ টাকায় ক্রয় করা যাবে না৷ তিনি আরও জানান মোমবাতি তৈরির বহু কারখানা বন্ধ হয়ে গেছে৷ চিকন মোমবাতি তৈরির মেশিনও অনেকের কাছে নেই৷ তা ছাড়া শ্রমিক পাওয়া যায় না৷ সব মিলিয়ে এই বছর মোম বাতির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top